শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবিতে ফারসি কবিতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ আগস্ট ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ আগস্ট ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন
রাবিতে ফারসি কবিতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
রাবিতে আধুনিক ফারসি কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের ওপর সেমিনারে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে সোমবার ইরানের আধুনিক কবি মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. বেলাল হোসেন। 


বিভাগের সভাপতি প্রফেসর তাহমিনা বেগমের সভাপতিত্বে এই সেমিনারে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহ্দি মৌলায়ী আরানি। 


সেমিনারে ‘মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের কবিতায় নৈতিক ও মানবিক চেতনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মো. কামাল হোসাইন। এতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক ছাড়াও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।