শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোমস্তাপুরে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

গোমস্তাপুর প্রতিনিধি ০৩ আগস্ট ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ০৩ আগস্ট ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন
গোমস্তাপুরে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আনোয়ারা হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত রোববার (০২ আগস্ট) রাত ৮ দিকে নিজ বাসভবনে বার্ধক্যজণিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি রহনপুর পৌরএলাকার রহমতপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। বীরমুক্তিযোদ্ধা আনোয়ারা হোসেনের জানাযা সোমবার (০৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে রহমতপাড়াস্থ বাগান গোরস্থানে অনুষ্ঠিত হয়। সেখানে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন।


পরে তাকে ওই স্থানের গোরস্থানে  দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমদ ও মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুলসহ অনেকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।