পার্বতীপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার
দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরাফাত আমান আজিজ। সোমবার (৩ আগষ্ট) বিকেলে তিনি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ৩৬ তম বিসিএস (প্রশাসন) এর একজন চৌকস অফিসার।
এর আগে তিনি কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার অধিবাসী। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. সাদ্দাম হোসেন এর স্থলাভিষিক্ত হলেন তিনি। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করায় আরাফাত আমান আজিজ কে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানান হয়েছে।