শনিবার, আগস্ট ২২, ২০২৬

মোহনপুরে জুলাই শহীদদের স্মরণে বিএনপির র‌্যালি

মোহনপুর প্রতিনিধি ০৪ আগস্ট ২০২৬ ০৯:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ০৪ আগস্ট ২০২৬ ০৯:২০ অপরাহ্ন
মোহনপুরে জুলাই শহীদদের স্মরণে বিএনপির র‌্যালি

ছাত্র-জনতার অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে রাজশাহীর মোহনপুরে র‌্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।


মঙ্গলবার (৫ আগস্ট) মোহনপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন।


মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার সামসুজ্জোহা ও বাচ্চু রহমান, রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন, জেলা বিএনপি সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, কেশরহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক খুশবুর রহমান ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর-ই-আলম সিদ্দিকী মুকুল ও সাধারণ সম্পাদক ইউনুস আলী, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান, বাকশিমইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সদস্যসচিব মাহমুদুল হাসান রুবেল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক ও সদস্যসচিব আব্দুল করিম মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক ববিতা খাতুন, মহিলা দল নেত্রী শাবনুর খাতুন, যুবনেতা মির্জা শওকত, কেশরহাট পৌর  বিএনপি নেতা ওসমান আলী, পৌর যুবদল সভাপতি শাহিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।


সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।