নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১ টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে দিবসের তাৎপর্য তুলে ধরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী সিফাত ইসলাম জিয়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আজিবার রহমান, পরিক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলী, আইকিউ এসির অতিরিক্ত পরিচালক মো. সাজেদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ, হিসাব পরিচালক আশরাফুল হুদা প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাপ্পি রহমান ও আইন বিভাগের শিক্ষার্থী নাফিসা আনজুম নিধি। সভার শুরুতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব ইন্সট্রাক্টর এএইচ রাজীবের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।