শনিবার, আগস্ট ২২, ২০২৬

জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ আগস্ট ২০২৬ ১২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ আগস্ট ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার

মঙ্গলবার (৪ আগস্ট) ৩:৪০ ঘটিকায় একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জয়পুরহাট  সদর থানার আলহেরা একাডেমি এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি, ঢাকার ভাটারা থানার মামলা নং-৩৭, তারিখ-২৪/০৭/২০২৬ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(খ) তৎসহ ৩১৩/৫০৬ পেনাল কোড ১৮৬০ এজাহার নামীয় আসামি ০১। এমএফইউ শাহেদ (২৯) পিতা- মোঃ সেকেন্দার আলী মন্ডল, সাং- সরদার পাড়া (একাডেমি নগর) থানা-সদর, জেলা- জয়পুরহাট‘কে  গ্রেফতার করে । 


ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম এবং বিবাদী ফুফাত ভাই সম্পর্ক হয়। তাদের আত্নীয়তার সুবাদে মাঝে মধ্যে কথা-বার্তা হয়। কথা-বার্তার এক পর্যায়ে তাদের প্রেমের সর্ম্পক গডে উঠে এবং ২০২১ সালে ভিকটিম চাকুরির সুবাদে ঢাকায় চলে আসে। বিবাদী সাথে প্রেমের সম্পর্ক থাকাকালীন ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে শারিরীক সম্পর্ক করে। গত ২০২২ সালে ভাটারা থানাধীন নর্দ্দা মোড়ল বাজারস্থ ভিকটিম এর ভাড়াকৃত বাসায় বিবাদী ভিকটিমকে বিবাহে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এর প্রেক্ষিতে গত ০৩/০১/২০২৩ খ্রিঃ তারিখে ভিকটিম জানতে পারে তিনি ১৩ সপ্তাহের অন্তঃসত্বা।


পরবর্তীতে ভিকটিম বিবাদীকে এই বিষয়ে বলিলে বিবাদী উত্তেজিত হয়ে ভিকটিমকে গালাগালাজ সহ মারমুখি আচরন করে এবং পরে বিবাদীর মিথ্যা আশ্বাস এবং সরল বিশ্বাসে গত ১৬/০১/২০২৩ খ্রিঃ তারিখে মিরপুর থানাধীন বাড়ী নং-৫, রোড় নং-৪, ডা.আজমল হাসপাতালে বাচ্চা নষ্ট করেন। সর্বশেষ ০৬/০৭/২০২৬ খ্রিঃ তারিখে রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিমকে বিবাহ করবে বলে প্রলোভন দেখিয়া পুনরায় ধর্ষণ করে।


পরবর্তীতে বিবাহের কথা বলিলে বিবাদী এড়িয়ে যায় এবং বিবাহ করিতে পারবেনা বলে অস্বীকৃতি জানায়। তাছাড়া ভিকটিম বিবাদীকে বিবাহের চাপ দিলে খুন জখম করবে মর্মে প্রাণনাশের হুমকী ও ভয়ভীতি প্রদর্শণ করেন। এ বিষয়ে ভিকটিম নিজেই ঢাকার ভাটারা থানার মামলা নং-৩৭, তারিখ-২৪/০৭/২০২৬ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(খ) তৎসহ ৩১৩/৫০৬ পেনাল কোড ১৮৬০ এর রুজু করেন। । 


মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-৩, জয়পুরহাট এর আভিযানিক দল বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি এমএফইউ শাহেদকে গ্রেফতারের জন্য তৎপর হয়। অতঃপর  ০৪/০৮/২০২৬ খ্রিঃ ১৫৪০ ঘটিকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকষ আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর থানাধীন আলহেরা একাডেমি এলাকা থেকে আসামি এমএফইউ শাহেদ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতঃ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।