শনিবার, আগস্ট ২২, ২০২৬

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব :এমপি চাঁদ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৬ ১২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব :এমপি চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, “শিক্ষাই জাতির মেরুদন্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব বোধের জায়গা থেকে হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। শিক্ষার্থীদের পড়া শোনার মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ”মাদক, বাল্য বিবাহ বিষয়ে আপোষ না করে পাঠদানের বিষয়ে অভিভাবকদের বেশিসচেতনহতেহবে।


২০২৫ সালে প্রাথমিকে ১৬৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এক হাজার করে টাকা প্রদান করা হয়। শুরুতে ফুল দিয়ে এমপিকে সংবর্ধনা দেওয়া হয়। 

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চারঘাটের হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ। বক্তব্য রাখেন ওসি সেরাজুল হক,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক ।


উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম,  শিক্ষক এমদাদুল হক,  সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ,  হেলাল উদ্দিন রিয়াল, আমজাদ খান, আব্দুল কাদের, মহিলা নেত্রী শাপলা খাতুন প্রমুখ।#