শনিবার, আগস্ট ২২, ২০২৬

গণ-অভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিএমডিএ এর শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তিঃ ০৫ আগস্ট ২০২৬ ১২:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
প্রেস বিজ্ঞপ্তিঃ ০৫ আগস্ট ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
গণ-অভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিএমডিএ এর শ্রদ্ধা

ঐতিহাসিক ৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই-আগস্ট গণ- অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। 

এ উপলক্ষে রাজশাহীর জুলাই গণ-অভ্যুত্থান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


বুধবার সকালে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বিএমডিএ‘র কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, শহীদ সাকিব আনজুমসহ দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। শ্রদ্ধা নিবেদনকালে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।


বিএমডিএ‘র চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিনের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে বিএমডিএ সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান ও মোঃ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী এ কে এম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, মোঃ আতিকুর রহমান, (রাজঃ২০৮৮) সভাপতি মোঃ মজিবুর রহমানসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


শ্রদ্ধা নিবেদন শেষে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা।