রাজশাহী সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গন থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এরপর জুলাই শহিদদের স্মরণে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
কলেজ মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার এবং এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক প্রফেসর মোঃ তৌরেজ হোসেন। কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। আলোচনায় জুলাই বিপ্লব-২০২৪ এর ঘটনা পরম্পরা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বারবার উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ সকল প্রকার বৈষম্য ও অবিচারের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব মুক্তিযুদ্ধেরই প্রতিচ্ছবি। জুলাই বিপ্লবের চেতনা বুকে ধারণ করে শিক্ষার্থীরা আগামী দিনে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর মোঃ মোজাফফার হোসাইন।