শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন
বদলগাছীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।


অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কানিস ফারহানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংবাদিক এমদাদুল হক প্রমূখ। বক্তরা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 


সভা শেষে জুলাই শহীদ রিদোয়ান শরীফ রিয়াদের পক্ষে সম্মাননা স্মারক ও পুরুষ্কার গ্রহন করেন তার মামা মোঃ সারোয়ার আজম এবং ১১ জন জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও পুরুষ্কার প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি এবং ভবিষ্যতে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।