শনিবার, আগস্ট ২২, ২০২৬

আদমদীঘিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ০৫ আগস্ট ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ০৫ আগস্ট ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন
আদমদীঘিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত পল্লীর একটি পুকুর থেকে অজ্ঞাত( ৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেলে লাশটি আদমদীঘি থানা পুলিশ উদ্ধার করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার কাঞ্চনপুন গ্রামের চৌধুরী পুকুর নামক পুকুরের পানিতে ভাসমান অবস্থায় বুধবার (৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে এক ব্যক্তির লাশ দেখতে পায় গ্রামবাসী।


পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই অজ্ঞাত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির পড়নে লাল রংয়ের ডোরাকাটা চেক শার্ট  ও কালো রংয়ের লঙ্গি ছিল। স্থানীয় লোকজনের ধারনা কে বা কারা লাশটি চৌধুরী পুকুরে ফেলে রেখে গেছেন।


আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।