মোহনপুরে গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
রাজশাহীর মোহনপুর উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শ ধারণের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আরজুমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রাকিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
এ সময় জুলাই যোদ্ধা নুর মোহাম্মদ মাসুদ, আব্দুল আওয়াল, ফয়সাল মাহমুদ, মোস্তাকিন ও তুহিনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ব্যাগ ও চাদর তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।