গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহীদ তারেক হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুরে গ্রামের গণঅভ্যুত্থানে শহীদ তারেক হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী,অতিরিক্ত পুলিশ সুপার এ,এন, এম ওয়াসিম ফিরোজ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা।
পরে বেলা ১০টার দিকে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। উপজেলা পল¬ী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল¬াহ আহমদ, জুলাইযোদ্ধা রাসেল আলী, শিবির নেতা আলমগীর, আসাদুল¬াহ, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম। সভা শেষে গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।