গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা, থানায় মামলা
স্বামী মাছ ধরতে যেতেই আদমদীঘির রামপুরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক (৩৮) গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) সকালে ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদি হয়ে একই গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ানকে (৩২) আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামপুরা গ্রামের হিন্দু সম্প্রদায়ের ওই গৃহবধূর স্বামী একজন অটোভ্যান চালক। প্রতি রাতের মতো গত মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩ টায় অটোভ্যান নিয়ে মাছ ধরতে যান। এসময় স্বামী-স্ত্রী এক সাথে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত এসে ওই গৃহবধূ বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে ওৎঁ পেতে থাকা মাসুদ দেওয়ান আকষ্মিকভাবে ওই গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে তার স্বামীসহ প্রতিবেশিরা দৌড়ে এসে মাসুদ দেওয়ানকে ধরে ফেলেন।
এসময় কৌশলে মাসুদ দেওয়ান পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বুধবার সকালে ওই গৃহবধূ নিজেই বাদি হয়ে থানায় মাসুদ দেওয়ানকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আসামীকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।