নাটোর হবে টুরিস্ট হাব: পর্যটন মন্ত্রী
কবি জীবনানন্দের বলনতা সেন, উত্তরা গণভবন, রানী ভবানীর রাজবাড়ি আর কাঁচাগোল্লার শহর নাটোর হবে টুরিস্ট হাব এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে নাটোরের দিঘাপতিয়ায় উত্তরা গণভবন পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি।
আফরোজা খানম আরও বলেন, উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতিবিল ও চলনবিল ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তবে এখানে এখনও তেমন আবাসন ও পর্যটন ব্যবস্থা গড়ে উঠেনি। অনেক মানুষ নাটোরের ব্যাপারে বিস্তারিত জানেও না। তাই নাটোরের পর্যটনের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগেরও উন্নতি করে এখানে টুরিস্ট হাব গড়ে তোলা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসলে আমিও জানতাম না যে, এই ঐতিহ্যবাহী গণভবন এখানে আছে, যেই গণভবনটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে ক্যাবিনেট মিটিং করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিটিং রয়েছে আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন এসে আপনাদের নাটোরের উন্নয়নের জন্য কাজ করবেন কিন্তু আমরা যেটা চিন্তা করছি এখন ।
যে এখানে এখানে আমাকে পর্যটনের চেয়ারম্যান ও আছে এটাই আসলে এই জিনিসটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই চেষ্টা তো সবাই ভাবে জানে না যে সারা বাংলাদেশে অনেকেই জানে না যে সুন্দর একটা ঐতিহ্য এখানে আছে। আমরা চেষ্টা করব যেহেতু আজকে এখানে এসেছি এবং ট্যুরিজমের পক্ষ থেকে এসেছি আমি যেহেতু ওই মিনিস্টার মন্ত্রী সেই হিসেবে এসেছি। এসেছে যে কারণে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যেন একটিকরে ট্যুরিজম হাব তৈরি করতে পারি।
আপনারা জানেন আমাদের এ পর্যন্ত ১ হাজার ৪শ ৯৮ টি টুরিস্ট স্পট আছে। আমরা পর্যায়ক্রমে সেগুলো হাতে ধরবো স সেজন্য প্রথম আসাই হচ্ছে নাটোর দিয়ে আমরা শুরু করেছি কারণ কারণ আপনাদের এই নাটোর ঐতিহ্যবাহী জায়গা এই নর্থ বেঙ্গল এর দিকে মনে হয় টাকার কোথাও নেই আর সেখানেই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে মিডিল কলেজ নেই তার চেয়ে বেশি ইমপোর্টেন্ট যখন মানুষ এখানে দেখতে আসবে নাটোর থাকার একটা জায়গা লাগবে।
সেই হোটেলের নেই এখানে আমি শুনেছি আমরা চেষ্টা করব এটাকে টোটালি সবকিছু মিলে একটা হাফ তৈরি করা যায় , যাতে লোকজন এসে থাকার জায়গাও থাকবে, সময় বেড়াতে এসে অসুস্থ হয়ে যায় তারা যেন সেই হসপিটালের সুবিধা টাও থাকবে ,সবকিছু মিলে যাতে মানুষ আর ঢাকা মুখি না হতে হয়।
মানুষ যেন তার এলাকার মধ্যেই থাকে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ইসতেহারে বলা আছে। পর্যটনটা অনেক দূর মানুষের কাছে নিয়ে যাওয়া হবে সারা বাংলাদেশের মধ্যে পর্যন্ত স্থান মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেই উপলক্ষেই আজকে নাটোরের আশা আপনারা দোয়া করবেন প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমার হাতে দিয়েছে আমি যেন সেটা রাখতে পারি তার আস্থা অর্জন করতে পারি সবাইকে নিয়ে যেন এই নাটকটাকে একটা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র করতে পারি সেটা আমি চেষ্টা করব।
এসময় নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী পাটুল বিল, কলাবাড়িয়া এলাকায় মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ, পরিদর্শন শেষে পাটুল বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে যোগ দেন। এতে পিপরুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি হুমায়ূন শিকদারের সভাপত্ত্বিতে বক্তব্য দেন, পর্যটন মন্ত্রী আফরোজা খানম, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে নাটোরের সার্কিট হাউজে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে গার্ড অব অনার দেওয়া হয়।#