শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে মাদ্রকসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ আগস্ট ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ আগস্ট ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
নগরীতে মাদ্রকসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 


শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান চাুিলয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানার ধোপাপাঁড়া গ্রামের মৃত মিঠুর ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার গ্রামে বসবাসরত মো: সজীব (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৩১১০ টাকা জব্দ করা হয়।


আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।