শনিবার, আগস্ট ২২, ২০২৬

পাকুড়িয়া কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস শেখানোর আহ্বান

মোহনপুর প্রতিনিধি: ০৮ আগস্ট ২০২৬ ০২:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি: ০৮ আগস্ট ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
পাকুড়িয়া কলেজে এমপি মিলনকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস শেখানোর আহ্বান

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলনকে সংবর্ধনা দিয়েছে পাকুড়িয়া মহাবিদ্যালয়। একই অনুষ্ঠানে কলেজের একটি ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোহনপুর উপজেলার পাকুড়িয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কলেজের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক।


অনুষ্ঠানে মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামীমুল ইসলাম (মুন), সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব অর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মো. বাচ্চু রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সদস্যসচিব এসএম মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত, জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক খুশবর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমান শাহ, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দীন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল, আব্দুল হামিদ সরকার ও ইসলামসহ স্থানীয় বিএনপি নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আসলাম আলী মীর, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. আকবর আলী।


অনুষ্ঠানে এডভোকেট শফিকুল হক মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি কলেজের ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। কলেজের পক্ষ থেকে স্থায়ী প্রাচীর নির্মাণ, খেলার মাঠ উন্নয়ন, পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণ এবং নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।


প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাকুড়িয়া কেন্দ্রে বিএনপিকর্মী মেরাজ নিহত হওয়ার ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।


তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে মানসম্মত শিক্ষা দিতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা যেন নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম তুলে ধরতে পারে, সে লক্ষ্যে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই নীতিতে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

পাকুড়িয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম মোজাম্মেল হক খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।