শনিবার, আগস্ট ২২, ২০২৬

আদমদীঘিতে এমপি মহিত তালুকদারকে সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ০৮ আগস্ট ২০২৬ ১০:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ০৮ আগস্ট ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
আদমদীঘিতে এমপি মহিত তালুকদারকে সংবর্ধনা

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  শনিবার  (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটায় সময় উপজেলার ছাতিয়ান গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। 


আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগমের সভাপতিত্বে, ছাতিয়ান গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মহির, সম্মানিত অতিথি হিসাবে বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মাহবুবুর রহমান ফটিক, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবং সান্তাহার প্রেসক্লাবের উপদেষ্টা এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমেনুর রহমান তালুকদার মীম, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে এম মুকুল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।