শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় প্রকাশ শৈলীর গৌরবের ২১ বছর উৎসব পালিত

বগুড়া প্রতিনিধি ০৮ আগস্ট ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৮ আগস্ট ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
বগুড়ায় প্রকাশ শৈলীর গৌরবের ২১ বছর উৎসব পালিত

বগুড়ার সাংস্কৃতিক সংগঠন প্রকাশ শৈলীর গৌরবের ২১ বছর উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) রাতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।


প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কালাম আজাদ বলেন, কোন বৈষম্য নয়, হিংসা নয়, যারা সমাজের জন্য নিবেদিত হয়ে কাজ করেন তাদের সকলকে নিয়ে সুন্দর সমাজ গঠনে কাজ করে যেতে হবে। বগুড়ার উন্নয়ন করতে হবে। বগুড়ার সাংস্কৃতিক সংগঠনগুলোকে আমরা এগিয়ে নিতে চাই। ভালো, মানবিক, সুস্থধারার সাংস্কৃতিক কর্মীরা এই  দেশের  সুনাম  বয়ে আনবে। প্রকাশ শৈলীর শিশুরা এগিয়ে যাক সাংস্কৃতিক কর্মকান্ডে সে বিষয়ে সহযোগিতা করা  হবে।


এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মহসিন আলী রাজু, বাংলাদেশ বইকিনি উৎসবের চেয়ারম্যান মাহফুল আকতার, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ। সভাপতিত্ব করেন প্রকাশ শৈলী বগুড়ার সভাপতি লুবনা জাহান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমামুল হুদা বিপ্লব। প্রকাশ শৈলীর গৌরবের ২১ বছর উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋত ইহসান বৈভব।অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় গীতিকার হিসাবে ওস্তাদ খোদাদাদ খান বাদশা, কবিতায় কবি জয়ন্ত দেব (মরণোত্তর) সঙ্গীতে কণ্ঠশিল্পী আব্দুল আউয়াল ও কবিতায়  কবি এইচ আলিমকে।


পরে সংগঠনের বিভিন্ন মেয়াদের কোর্স সম্পন্ন করা শিশুদের হাতে আবৃত্তি, সঙ্গীত ও চিত্রাঙ্কনের সনদ প্রদান করা হয়। শেষে সংগঠনের শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক ও কণ্ঠশিল্পী আলমগীর কবির, কবি সঞ্জয় চক্তবর্ত্তী, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বি, বাচিকশিল্পী প্রীতি দত্ত, সঙ্গীত প্রশিক্ষক শুক্লা ধর, চিত্রশিল্পী হাসান, রুতবা ইবনাত বৈশালীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশ শৈলী দীর্ঘ ২১ বছর সাংস্কৃতিক সৃজনে আনন্দের মুখরতায় সংগঠনের শিশু শিল্পীরা উদ্ভাসিত হয়ে উঠছে। শিশুদের সাংস্কৃতিক চেতনায় বিকশিত হতে এই আয়োজন করা হয়।