দূর্গাপুর হতে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার
শনিবার (৮ আগস্ট) রাত ২:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী দূর্গাপুর থানার তেওরকুড়ি বাজার হতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দূর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. সাকবর আলী (৫০)কে গ্রেফতার করেছে। সে দুর্গাপুরের তেওরকুড়ি গ্রামের হযরত আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায় যে, বাদী (ভিকটিম) (৪৬) তার শিশু সন্তানকে নিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। আসামি সাকবর ভিকটিমের রুমের টিন কেটে প্রবেশ করে ভিকটিমকে জড়িয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্র্শকাতর জায়গায় স্পর্শ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম চিৎকার করলে ভিকটিমের মুখ চেপে ধরে এবং ভিকটিমের স্বামী চিৎকার শুনে ঘুম থেকে জাগ্রত হলে ধর্ষণকারী দৌড়ে পালিয়ে যায়।
আসামীর বিরুদ্ধে দূর্গাপুর থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০৮/২০২৬ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০(সংশোধনী/২০২৬) এর ৯(৪)(খ) আইনে মামলা রুজু হয়।
ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।