শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছীতে সংবেদনশীলতা তৈরিতে কিচ্ছা গানের আসর

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ০৯ আগস্ট ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ০৯ আগস্ট ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
বদলগাছীতে সংবেদনশীলতা তৈরিতে কিচ্ছা গানের আসর

নওগাঁর বদলগাছী কোলা ইউনিয়নে জেন্ডার,গনতন্ত্র,সুশাসন ও জলবায়ু বিষয়ে স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যদের মধ্যে সংবেদনশীলতা তৈরিতে কিচ্ছা গানের আসর দর্শক স্রোতাদের মন কেড়েছে। এনজিও আপোস কতৃক সহযোগিতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে কোলাহাটে অনুষ্ঠিত হয় কিচ্ছা গান।


বাংলাদেশ মানবাধীকার নাট্য পরিষদ নওগাঁ এই কিচ্ছা পালাবদল গানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো । আরো উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, খান ফাউন্ডেশনের জেলা প্রজেক্ট কোঅরডিনেটর মো, নুরুজ্জামান বুলবুল, আপোসের নির্বাহী পরিচালক এস এম শহীদুল আলম।