শনিবার, আগস্ট ২২, ২০২৬

কেশরহাটে যুবদল নেতা তুষরের মেয়র পদপ্রার্থীর আত্মপ্রকাশ

কেশরহাট প্রতিনিধি: ০৯ আগস্ট ২০২৬ ০২:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি: ০৯ আগস্ট ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
কেশরহাটে যুবদল নেতা তুষরের মেয়র পদপ্রার্থীর আত্মপ্রকাশ

মোহনপুর উপজেলার একমাত্র পৌরসভা কেশরহাট। আগামী নির্বাচনের মেয়র পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন কেশরহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিকুব ইসলাম তুষার। তিনি সুদীর্ঘ ২৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন বলে তাঁর ভক্ত অনুসারীদের দাবী।


খোঁজ নিয়ে জানা গেছে, রাকিবুল ইসলাম তুষার ছাত্র জীবন থেকে তিনি চঞ্চল উদার স্বভাবের মানুষ। ৩টি রাজনৈতিক মামলা মাথায় নিয়ে  আগামী স্বপ্ন জ্বয়ের পথে তিনি এগিয়ে চলেছেন। বন্যা ও করোনাকালিন সময়ে অসহায় মানুষদের সহয়তা দিয়ে তিনি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।


রাকিবুল তুষার জানিয়েছেন, আমি মামলা হামলার ভয়কে জ্বয় করেছি। ২৯ জুলাই ২০২৪ সালে রাজনৈতিক মামলায় প্রথমবারের মতো কারাভোগ করেছি। জনগণের সকল সমস্যায় পাশে থেকে সহযোগিতা অর্জন করেছি। এজন্য জনসমর্থনের মাধ্যমে আগামী দিনে কেশরহাট পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদপ্রার্থী। এজন্য দীর্ঘদিন যাবত প্রচারণা চালিয়ে আসছি। এজন্য পৌরবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশি।