শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় অবৈধ বিড়ি উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০৯ আগস্ট ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০৯ আগস্ট ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে সাড়ে পাঁচ লাখ টাকার  ভারতীয় অবৈধ বিড়ি উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিজিবির অভিজানে চাঁড়ালডাঙ্গা  সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ লাখের  পাতার বিড়ি উদ্ধার হয়েছে।

এ সময় একটি ইঞ্জিনচালিত স্যালো  নৌকা উদ্ধার   করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে অভিযান চালিয়ে বিড়ি ও নৌকা জব্দ করে বিজিবি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চাঁড়াল ডাঙ্গা  সীমান্ত  এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার  করা হয়।

এক প্রশ্নের উত্তরে তিনি  বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে সতর্ক  অবস্থানে রয়েছে  বিজিবি সদস্যরা।