শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ আগস্ট ২০২৬ ১০:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ আগস্ট ২০২৬ ১০:০০ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিটি সেন্টারের ব্যবসায়ীবৃন্দ। রোববার (৯ আগস্ট) দুপুরের নগর ভবনের সাক্ষাৎ ও মতবিনিময় করেন তারা। এ সময় তারা সিটি সেন্টারের বিষয়ে আলোচনা করেন।


এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো মামুন,  প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো নূর-ঈ সাঈদ, সিটি সেন্টারের ব্যবসায়ী  মুরাদ হাজী, রাজীব আহসান, ড. ফেরদৌস আরা পারভীন, গোলাম কবির সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন