বিশিষ্ট সমাজসেবী আব্দুল হালিম মিঠু আর নেই
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী ও পাকশীর বাঘইল উত্তরপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী আব্দুল হালিম মিঠু (৫৭) ডায়াবেটিসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৮ আগস্ট) সন্ধ্যায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। রোববার (০৯ আগস্ট) সকাল দশটায় বাঘইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে বাঘইল কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।