শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধি ০৯ আগস্ট ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৯ আগস্ট ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষনের আদিবাসী সৃজনশীল শক্তির প্রয়োগ এই প্রতিপাদ্য নিয়ে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসীদের পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে এই দাবী নিয়ে   নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত। 


রোববার (০৯ আগস্ট) বেলা ১২ টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ যুব পরিষদ নারী পরিষদ ও ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর সদর উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম,আদিবাসী পরিষদের আইন উপদেষ্টা বাকি বিল্লাহ রসিদী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক শিশির মাহামুদ,আদি বাসী পরিষদের সভাপতি রঘুনাথ এক্কা,সাধারন সম্পাদক প্রতাপ সিংহ, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ উরাও,নাটোর সদর উপজেলা শাখার সভাপতি প্রভাস পাহান  সহ আদিবাসী নেতৃবৃন্দ।এসময় বক্তারা বলেন, আদিবাসীরা আমাদের সমাজ ও দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা। কিন্তু নানা কারণে এখনো তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভূমি অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।


আদিবাসী জনগোষ্ঠীকে তাদের নিজস্ব পরিচয়ে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের উন্নয়ন নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


বিশেষ করে আদিবাসী নারীদের অধিকার ও নিরাপত্তা, শিশুদের শিক্ষা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণে আরও গুরুত্ব দিতে হবে।