শনিবার, আগস্ট ২২, ২০২৬

তানোরে এনএজিআরের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ আগস্ট ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ আগস্ট ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
তানোরে এনএজিআরের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

“আদিবাসী ধাত্রীদের শ্রদ্ধা: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভ্যুলেশন (এনএজিআর)-শান্তি প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) তানোর দরগাডাঙ্গা বাজার শাখা কার্যালয়ের উদ্যোগে এ দিবস উদযাপিত হয়েছে। 


বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  খাদেমুন নবী চৌধুরী বাবু, দরগাডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপালী মার্ডী প্রমুখ।


অনুষ্ঠানে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এনএজিআর-এর নির্বাহী পরিচালক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  ইয়ুথ টিমের অংশগ্রহণে আদিবাসী ঐতিহ্যবাহী নৃত্য ও গানসহ নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।