বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আরবান হেলথ কেয়ারের স্বাস্থ্য কেন্দ্রের অফিস পিয়নের ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ আগস্ট ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ আগস্ট ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
আরবান  হেলথ কেয়ারের স্বাস্থ্য কেন্দ্রের অফিস পিয়নের ইন্তেকাল

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার কাজলা শাখার পিয়ন কাম নিরাপত্তা প্রহরী শামসুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (৯ আগস্ট) বিকেল পৌনে চারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন।  


শামসুল ইসলাম নগরীর কাজলা ফুলতলার এলাকা বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 


পরিবারের সদস্যরা জানিয়েছে, শামসুল ইসলাম দীর্ঘদিন আর্থিক কষ্টে ভুগছিলেন। দীর্ঘ পাঁচ মাস থেকে বেতন পাচ্ছিলেন না। এছাড়াও চারকির নিশ্চয়তা নিয়েও হতাশা কাজ করছিল। হতাশা থেকে তিনি হার্টঅ্যাটাক করেন। এরপর তিনি মারা যান।  


সোমবার (১০ আগস্ট) সকাল নয়টায় কাজলা সাঁকোপাড়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।