শনিবার, আগস্ট ২২, ২০২৬

মাহমুদা খাতুনকে মেডিকেল কলেজে লেখাপড়া চালানোর অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক ০৯ আগস্ট ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৯ আগস্ট ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
মাহমুদা খাতুনকে মেডিকেল কলেজে লেখাপড়া চালানোর অর্থ সহায়তা প্রদান

রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী সন্তান মাহমুদা খাতুন জামালপুর সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। একজন সাধারণ চা দোকানের পক্ষে মেয়ের মেডিকেল কলেজে লেখাপড়া চালানোর বড় দুঃস্বপ্ন হয়ে পড়েছিল এ সংক্রান্ত সংবাদ স্থানীয় দৈনিক সোনালী সংবাদ ও দৈনিক বার্তায় প্রকাশিত হলে সংবাদটি আমাদের নজরে আসে বিষয়টি হৃদয়ে নাড়া দেয় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে অর্থ সংগ্রহ করে তার গত শনিবার বিকেলে নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালের বিপরীত দিকে ওমরপুরে একটি চায়ের দোকানে কর্মরত মাসুদ রানাকে নগদ ১৬ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। এই আর্থিক সহায়তা পেয়ে মাহমুদার পিতা মাসুদ রানা কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের প্রতি যারা এই অর্থ সংগ্রহে উদ্যোগ নিয়েছেন।