শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক ০৯ আগস্ট ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৯ আগস্ট ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রসাশন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী সিভিল সার্জন ডাক্তার এসএমআই রাজিউল করিমসহ জেলা প্রশাসন, নির্বাহী অফিসার এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  


সভায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি দমন, ফুটপাত উদ্ধার, অবৈধ পুকুর খননে মামলা, সিসিটিভি স্থাপনসহ নানা বিষয়ে আলোচনা হয়।