শনিবার, আগস্ট ২২, ২০২৬

পুঠিয়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ফেসবুকে সমালোচনা, তালিকা বাতিলের দাবি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ১০ আগস্ট ২০২৬ ০১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ১০ আগস্ট ২০২৬ ০১:০৭ অপরাহ্ন
পুঠিয়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ফেসবুকে সমালোচনা, তালিকা বাতিলের দাবি

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের তালিকা প্রকাশের পর রাজশাহীর পুঠিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। নিয়োগে অনিয়ম, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগের  অভিযোগ, পরিক্ষায় অংশগ্রহণ না করে তালিকায় নাম এমন সব অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। কেউ প্রশাসনের দিকে আঙুল তুলছেন, কেউ নেতাদের সুপারিশের কথা বলছেন। আবার কেউ প্রকাশিত তালিকা বাতিলের দাবি জানিয়েছেন।


গত রোববার রাতে টঘঙ চঁঃযরধ জধলংযধযর ফেসবুক পেজে ফলাফলের তালিকা প্রকাশ করার পরে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও মন্তব্যে এমন অভিযোগ দেখা গেছে। এসব পোস্টে নিয়োগে স্বজনপ্রীতি, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত  ও স্থানীয় নেতাদের সুপারিশের বিষয়টি সামনে এসেছে।


পুঠিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি নামের একটি ফেসবুক আইডি থেকে পুঠিয়া পৌরসভার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ করা হয়। পুঠিযা উপজেলা প্রশাসনের দুষ্টি আকর্ষণ করছি-আমাদের পৌরসভায অনেক ত্যাগ স্বীকারকারী  এমনকি বর্তমানে ছাত্রদলের পদে থাকা অনেকে তথ্য সংগ্রহকারীতে আবেদন করা সত্বেও তাদের মাইনাস করে নির্বাচিত করা হয়েছে। আওয়ামী সুবিধাবাদীদের, আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে সংস্কারের দাবী জানান তিনি।


পোস্টটির মন্তব্যের ঘরে তানভীর আহমেদ জয়সহ অনেকে লিখেছেন, সহমত এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সংস্কারের দাবী  জানাচ্ছি।  এ মন্তব্য ঘিরেও অন্যদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল তার ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন,  লাউড এন্ড ক্লিয়ার ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী আজ পুঠিয়া উপজেলা প্রশাসন কর্তৃক পুঠিয়া উপজেলা ছয়টি ইউনিয়ন ও পৌরসভা থেকে যে সমস্ত আওয়ামী দোসর ফ্যাসিস্ট পরিবার ও জামাত থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছে তারা যেন মাঠে গিয়ে কাজ করতে না পারে তাদেরকে গণধোলাই দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো,আদেশক্রমে মেহেদী হাসান জুয়েল, সদস্য সচিব,পুঠিয়া উপজেলা ছাত্রদল।


এই ছাত্রদল নেতার পোস্টের মন্তব্য ঘরে  অনেকে আগামীকাল (আজ ১০ আগষ্ট) উপজেলা মেইনগেটে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করেন। যাদের কে বাছাই করা হয়েছে প্রায় সবাই আওয়ামী লীগের বলেও মন্তব্য করেন তারা।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, উপজেলা থেকে ফ্যামিলি কার্ডের জন্য আমাদের তদন্তের জন্য কাগজ পাঠিয়েছে। আমাদের এখনও তদন্ত শেষ হয়নি যার কারণে আমরা প্রতিবেদন এখনও দিতে পারিনি। যাচাই-বাছাই চলছে। তদন্ত প্রতিবেদন না দিতেই তাহলে ফলাফল কিভাবে প্রকাশ হলো জানতে চাইলে তিনি বলেন আমরা এই কমিটির কেউনা আমাদের তদন্ত দিয়েছে আমরা তদন্ত করে রিপোর্ট জমা দেব এর বাইরে কিছু না। 


এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, আমাদের গতকালকেই ফলাফল প্রকাশের জন্য নির্দেশনা ছিলো তাই দিয়েছি। থানা পুলিশ তো রিপোর্ট দিলোনা এত দিন লাগলো। সঠিক ভাবেই রেজাল্ট দেওয়া হয়ছে। যারা নিয়োগ পাইনি তারা বলছে। মেধাবীদের দেওয়া হয়েছে তদন্ত করে দেখেন।