কেশরহাটে এসএসসির ফলাফল বিপর্যয়ে কেশরহাট উচ্চবিদ্যালয়
কেশরহাট পৌর এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এসএসসিতে অনেকটাই ফলাফল বিপর্যয়ে রয়েছে কেশরহাট উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ৬৭জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৩৩ জন পাস করেছে। গড় পাসের হার ৪৯.২৫ শতাংশ। তবে ফলাফল বিপর্যয় ঘটলেও ৭জন কৃতি শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
অন্যদিকে পৌর এলাকার ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের মোট ৩৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০ জন। গড় পাসের হার ৮৮.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। কেশরহাট বালিকা উচ্চবিদ্যালয়ে মোট ৪৬ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৩৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১জন। ফুলশো উচ্চবিদ্যালয়ে বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৩০জন পাস করেছে। গড় পাসের হার ৮৮.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১জন। নাকইল উচ্চবিদ্যালয়ে মোট ১৯ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন।