শনিবার, আগস্ট ২২, ২০২৬

পত্নীতলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ১০ আগস্ট ২০২৬ ০২:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ১০ আগস্ট ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
পত্নীতলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নওগাঁর পত্নীতলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৬০ পিস স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় পত্নীতলা মধইল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) ঢাকা- এর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় প্রাঙ্গণে ওই স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও স্কুল ব্যাগ বিতরণের শুভ উদ্বোধন করেন- পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। 


পত্নীতলা ডিজএ্যাবল পিপলস অরগানাইজেশান টু ডেভেলপমেন্ট এর পরিচালক কাওসার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন- পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আকবরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুণ মন্ডল ও সাধারণ সম্পাদক তাহের মন্ডল এবং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল ছালাম মন্ডল, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাজমিন আরা বেগম, নারী নেত্রী মমতা পারভীন, সহকারী শিক্ষিকা ফরহানা নাসরিন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।