শনিবার, আগস্ট ২২, ২০২৬

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, নাচোলে সরকারি দপ্তরে তালা

চাঁপাইনবাবগঞ্জ ও নাচোল প্রতিনিধি ১০ আগস্ট ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ ও নাচোল প্রতিনিধি ১০ আগস্ট ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, নাচোলে সরকারি দপ্তরে তালা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি দপ্তরে তালা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দেয়ার হয় বলে অভিযোগ উঠেছে।


সোমবার (১০ আগস্ট) দুপুরে নাচোল উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।


একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা ও সমবায় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দেয়া দেয়। পরে উপজেলা পরিষদের প্রধান ফটকেও তালা দেয়া হয়।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের খোকন ও নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম অভিযোগ করেন, যোগ্যদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয় ও পছন্দের ব্যক্তিদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগে আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তারা।


আন্দোলনকারীদের দাবি, বর্তমান নিয়োগের ফলাফল বাতিল করে নিয়োগ প্রক্রিয়ার তদন্ত ও তথ্য পুনরায় যাচাই- বাছাই করতে হবে। প্রকৃত যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


নাচোল উপজেলা বিএনপির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় পুরো ফলাফলই প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই বর্তমান ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় যাচাই-বাছাইয় করতে হকবে। নাহলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।


নাচোল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দুলাল আলী জানান, কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দেয়া হয়েছে।


তবে নিয়োগে আর্থিক লেনদেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা কিংবা স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।