রাজশাহী শিক্ষা বোর্ডে এবারও মেয়েরা এগিয়ে
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী শিক্ষা বোর্ডে এবারো মেয়েরা ছেলেদের তুলনায় ভাল ফলাফল করেছে। চলতি বছর এসএসসিতে মেয়েদের পাশের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ এবং বিপরীতে ছেলেদের পাশের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।
২০২৫ সালে মেয়েদের পাশের হার ছিল ৮২ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের ৭৩ দশািমক ৬৪ শতাংশ। ২০২৪ সালে মেয়েদের পাশের হার ছিল ৯১ দশমিক ৯০ শতাংশ এবং ছেলেদের ৮৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করে।
জিপিএ-৫-এর ক্ষেত্রেও চলতি মেয়েরা এগিয়ে আছে। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ৬২২ জন ছাত্র।