রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মৃত ছেলের পাসের খবর শুনে মর্মাহত আশিকের মা- বাবা!

কেশরহাট প্রতিনিধি ১০ আগস্ট ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ১০ আগস্ট ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
মৃত ছেলের পাসের খবর শুনে মর্মাহত আশিকের মা- বাবা!

দরিদ্র বাবা মায়ের স্বপ্ন ছিল একমাত্র ছেলে আশিককে লেখাপড়া শিখিয়ে উত্তম মানুষ বানাবেন। সুন্দর ভবিষ্যত গড়বে সে। কিন্তু বাবা- মায়ের স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় মারা যায় আশিক। সে কেশরহাট উচ্চবিদ্যালয় হতে এবারে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। তবে সেই ফলাফল দেখার সৌভাগ্য হলো না তার।


জানা গেছে, আশিক তার পরিক্ষার শেষ দিন গত ৭ জুন সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ৯ জুন শেষ নিশ্বাস ত্যাগ করে সে। আশিক কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি মহল্লার আলম হোসেনের একমাত্র ছেলে সন্তান। সোমবার  বাবা- মা ছেলের পরিক্ষা পাসের খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়েন।