বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা
রাজশাহীর বাগমারা উপজেলায় এ্সএসসি পরিক্ষায় অকৃতকার্য হয়ে কারিনা পাল নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কারিনা পাল ।
জানা যায়, গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন এর মেয়ে চান্দের আড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। সোমবার (১০ আগস্ট) সারা দেশব্যাপী ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পরে কারিনা পাল জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। এই সংবাদ পেয়ে সে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে নিহতের বাড়িতে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেুিলম আহমেদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান, গণিপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন এর প্রথান শিক্ষক জাকিরুল ইসলাম প্রমূখ।
ওই পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।