শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ০১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ০১:০৯ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

সোমবার (১০ আগস্ট) আনুমানিক সাড়ে ১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল রাজশাহীর দামকুড়া থানার ফরেস্ট বাগান এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপসহ একজনকে গ্রেফত্র করেছে। ধৃত ব্যক্তি দামকুড়া থানার চর মাজরিদিয়াড় পূর্বপাড়ার সাত্তার মোল্লার ছেলে রিপন আলী (২০)।


সে মোটর সাইকেলযোগে সিরাপ নিয়ে যাওয়ার পথে বিজিবি সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়ে পারাতে চেষ্টা করে। রিপনের মোটরসাইকেল তল্লাসি করে ১৬ বোতল বনকফ সিরাপ উদ্ধার করা হয়।  এ ছাড়াও একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।