শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় একটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ ০১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ ০১:১৮ অপরাহ্ন
বাঘায় একটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজশাহী 

শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের রুমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন ফলাফল ঘোষণার সময় এই তথ্য প্রকাশ করেন।


উপজেলার বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউ পাস করতে পারেনি। 

এসব প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সতর্ক করা হবে।