নগরীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
সোমবার (১০ আগস্ট) রাত ৯.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল মহানগরীর কাশিয়াডাংগা থানার পশ্চিম বালিয়াপাড়া শ্যামপুকুর মোড় থেকে ১৩৭ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি দিনাজপুরের বিরমপুর থানার বেগমপুরের মো. সিরাজের ছেলে মিনহাজুল (৪৪)।
মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।