শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে ডাকাতদের হামলায় সবজি ব্যবসায়ী আহত
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের দুই উপজেলার সীমান্ত এলাকার পুসকিনী নামক স্থানে ডাকাতদের হামলায় এক সবজি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে শিবগঞ্জ - গোমস্তাপুর সড়কের পুসকিনীতে এ ঘটনাঘটে। আহত রাজপতি (৩৫) ভোলাহাট উপজেলার নামোমুশরীভোজা (বিন্দুপাড়া) গ্রামের ওকিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুসকুনি এলাকায় ভ্রাম্যমাণভাবে তরকারি বিক্রি করছিলেন রাজপতি। এ সময় ডাকাতরা তার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। রাজপতির চিৎকার শুনে আশপাশের লোকজনএগিয়ে এলে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজপতিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন। ঘটনার পর পুসকুনি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ডাকাতদের এমন হামলায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে ডাকাতদের হামলায় আহত রাজপতিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তরকারি ব্যবসায়ীর ভ্যানটি উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ডাকাতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।