শনিবার, আগস্ট ২২, ২০২৬

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে নগর বিএনপির দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে নগর বিএনপির দোয়া মাহফিল

‘গণতন্ত্রের মা’, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) বিকেল পাঁচটায় সোনাদিঘি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট,  জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ  অন্তর্গত সকল থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।