শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।


শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নাচোল থানা পুলিশের সহায়তায় ডিবি পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে।


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাচোল থানায় আগের মামলা একটি মামলা ছিল তার বিরুদ্ধে। এছাড়া ১৫ আগস্ট আ’লীগের শোক দিবসে নাশকতার আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।


আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।