শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে ভারতীয় চোরাচালানি মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ০১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ০১:০০ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ভারতীয় চোরাচালানি মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

রোববার  (১৬ আগস্ট) আনুমানিক ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানার খানপুর হঠাৎ পাড়ায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক গুদাম, রাজশাহী  জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।


একই রাতে আনুমানিক ২:৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর  বিওপি’র আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


একই রাত আনুমানিক ৪:৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার  পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ০১ টি পুরাতন বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়। আে সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।