চাঁপাইনবাবগঞ্জে ৩১০ মোবাইল ফোন ও ৮৫০পিসইয়াবাসহ ৭ জনকে আটক
চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিনে ডিবি পুলিশ ও থানা পুলিশের তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও চোরই মোবাইল ফোন উদ্ধার ও তিন নারীসহ সাতজনকে আটক করেছে। আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর উত্তরপাড়া গ্রামে মৃত মুনজুর আলির ছেলে মো. মাইনুল ইসলাম (৭৩) ও ভোলাহাট থানার জাদুনগর গ্রামের মো. মুনজুর হোসেনের স্ত্রী মোসা. জিয়াসমীন বেগম (২৫), শিবগঞ্জ পৌরসভা ধীন শেখ টোলাগ্রামের সোহেল (২৩) হাজারী ডাঙ্গার মো. সাখাওয়াত হোসেন রাফি (৩০), কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের বিলকিস খাতুন ওরফে কুমসুম খাতুন ও শিবগঞ্জ পৌরসভাধীন গোয়ালপাড়া গ্রামের বাপ্পি (৩৪) ও বাগান টুলিগ্রামের সিয়ামজুল ইসলাম সিয়াম (২৭)।
থানাও ডিবি পুলিশের দেয়া সূত্রমতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের তত্ত্বাবধানের এস আই (নিরস্ত্র) ইমরান হোছাইন ও সংগীয় ফোর্স সহ গত ১৪ আগস্ট বিকালে রেহাইচর এলাকার মহানন্দ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মাইনুল ইসলামকে আটক করে। অন্যদিকে ভোলাহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট রাত তিনটার দিকে ভোলাহাট থানার জাদুনগর গ্রামে মুনজুর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইল ফোনসহ মুনজুর হোসেনের স্ত্রী মোসা. জিয়াসমীন (২৫)কে হাতেনাতে আটক করে।
যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। দুটি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জসদর থানায় ও ভোলাহাট থানায় দুটি মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদ্বয়কে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট রাতে শিবগঞ্জ পৌরসভাধীন আলিডাঙ্গা বাচ্চু মোড়ে শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ ওই পাঁচজনকে আটক করে। ঘটনাটি তিনটি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌৗতম কুমার বিশ্বাস।