রবিবার, আগস্ট ২৩, ২০২৬

‘জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন
‘জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

’রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ এবং বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।


পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ প্রশাসনে ও মৎস অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।