শনিবার, আগস্ট ২২, ২০২৬

জাতীয় মৎস্য পদক পেলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন
জাতীয় মৎস্য পদক পেলেন এমপি মহিত তালুকদার

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামের ‘জি এম অ্যাকোয়াকালচার’ মৎস্য খামারের স্বত্বাধিকারী ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার জাতীয় মৎস্য পদক-২০২৬ পেয়েছেন।


রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি স্বর্ণপদক গ্রহণ করেন।


মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পদক দেওয়া হয়। ‘জি এম অ্যাকোয়াকালচার’ খামারে পাঙ্গাশ, কই ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করা হয়। দেশের মৎস্য উৎপাদনে অবদান রাখার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাছ চাষে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।


এ নিয়ে দ্বিতীয়বার জাতীয় পর্যায়ে মৎস্য পুরস্কার পেলেন আব্দুল মহিত তালুকদার। এর আগে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে জাতীয় মৎস্য পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া স্থানীয় ও আঞ্চলিক পর্যায়েও একাধিকবার মৎস্য পদক অর্জন করেছেন।


জাতীয় মৎস্য পদক-২০২৬ পাওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল মহিত তালুকদার বলেন, ‘আলহামদুলিল্লাহ। দেশের প্রত্যন্ত অঞ্চলে মৎস্য উৎপাদনের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।