শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ ০৮:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ ০৮:০১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে মনাকষায় অভিযান চালিয়ে এক পাখি শিকারীকে আটক করেছে প্রশাসন। পরে উদ্বারকৃত পাখি অবমুক্ত করা হয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় ভুট্টা খেতে পাখি শিকারের সময় তাকে আটক করা হয়। আটককৃত পাখি শিকারি মিনার আলী (২০) শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পনেরোরশিয়া গ্রামের হাবিল আলীর ছেলে।


জানা যায়, মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টা খেতে পাখি শিকার করছিলেন মিনার আলী নামের এক যুবক। এই সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে উপজেলা প্রশাসন চত্বরে নিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিকারীকে এক হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে কখনো পাখি শিকার করবে না এই শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও মাজহারুল ইসলাম। পরে উপজেলা চত্বরে টিয়া পাখিটি অবমুক্ত করা হয়। 


এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বণ্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও সম্পূর্ণ বেআইনি। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও পাখি বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।