শনিবার, আগস্ট ২২, ২০২৬

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ আগস্ট ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৬ আগস্ট) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।


সভায় আরও উপস্থিত ছিলেন কিউএস র‌্যাংকিং কমিটির সদস্য উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এ্যন্ড কম্পিউটার অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, এ্যপ্লাইড সাইন্স এ্যন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার সহ সকল এ্যকাডেমিক বিভাগ ও বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানবৃন্দ।#