গুরুদাসপুরে সাড়ে ১১ কেজি গাজাসহ গ্রেফতার ১
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল সোমবার (১৭ আগস্ট) অনুমান ৩০ মিনিটে নাটোর জেলার গুরুদাসপুর থানার সাধুপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি সাধুপাড়ার মৃত তাছের মোল্লার ছেলে আব্দুল্লাহ (৪৮)। আসামীর বসতবাড়ির উত্তর দুয়ারী দোচালা টিনশেড শয়ন ঘরের মেঝে থেকে ওই পরিমাণ গাজা উদ্ধার করা হয়।
ধৃত আসামী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ করা সহ বিভিন্ন মাদক সেবন কারীদের নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।